সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারী শেরে বাংলা কলেজ গেট যেন মনোমুগ্ধকর কৃষ্ণচূড়ার তোরণ | চ্যানেল খুলনা

চিতলমারী শেরে বাংলা কলেজ গেট যেন মনোমুগ্ধকর কৃষ্ণচূড়ার তোরণ

অনন্য সৌন্দর্যের প্রতীক হিসেবে কবি-সাহিত্যিক তথা প্রকৃতি প্রেমিদের মনের খোড়াক জুগিয়ে আসছে লাল আভায় পরিপূর্ণ কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য। এই কৃষ্ণচূড়ার সৌন্দর্য নিয়ে যুগের পর যুগ রচিত হয়েছে কত গান ও কবিতা।

বৈশাখের মাঝামাঝি থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাস জুড়ে গ্রাম-গঞ্জসহ শহরের বিভিন্ন স্থানে দেখা মেলে কৃষ্ণচূড়ার নয়নাভিরাম সৌন্দর্য। তারই ধারাবাহিকতায় বিগত বছরগুলোর ন্যায় এ বছরও বাগেরহাটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজ গেটও যেন এখন মনোমুগ্ধকর ও সৌন্দর্যময় কৃষ্ণচূড়ার তোরণে পরিনত হয়েছে। কলেজে গেটের সামনে তিনটি কৃষ্ণচূড়া গাছে থোকায় হাজারও ফুল ধরেছে। দূর থেকে মনে হবে কৃষ্ণচূড়ার লাল আভায় পরিপূর্ণ কলেজ গেট। কৃষ্ণচূড়ার এই প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, পথচারী ও সৌন্দর্যপ্রেমিদের। জ্যৈষ্ঠের খরো রৌদ্রে যখন প্রকৃতিতে হাসফাস অবস্থা ঠিক সেই মুহুর্তে কৃষ্ণচূড়ার নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ করছে প্রকৃতি প্রেমিদের। জানা গেছে ২৫-৩০ বছর পূর্বে কলেজের মেইন গেটের বিপরীতে মরা চিত্রা নদীর পাড়ে লাগানো হয় তিনটি কৃষ্ণচূড়া গাছ। কালের বিবর্তনে বছরের পর বছর ধরে এই গাছ তিনটিই এখন কলেজ গেটে সৌন্দর্য ছড়াচ্ছে।

এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী জানান, বছরের বছর ধরে কলেজের ফুলের বাগানে দেশী-বিদেশী ফুলের সৌন্দর্য মুগ্ধ করেছে সকলকে। এর পাশা-পাশি কলেজ গেটের কৃষ্ণচূড়ার সৌন্দর্য বাড়তি মাত্রা যোগ করেছে। যা এখানে আগত সকল কে মুগ্ধ করছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।