সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চার্জার খোলার সময় বিদ্যুতায়িত হয়ে অটোরিকশাচালকের মৃত্যু | চ্যানেল খুলনা

চার্জার খোলার সময় বিদ্যুতায়িত হয়ে অটোরিকশাচালকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চার্জার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পহির উদ্দিন (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভানোর ইউনিয়নের দক্ষিণ বিশ্রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পহির উদ্দিন ওই গ্রামের মৃত লতিব উদ্দিনের ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক।

পুলিশ জানায়, ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন পহির উদ্দীন। গতকাল বুধবার রাতে ইজিবাইকটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে ইজিবাইকটি চার্জ থেকে খুলতে গিয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে আটকা পড়েন তিনি। এ সময় বাড়ির লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।