সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
চাঁদাবাজি মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি নিপু ফের আটক | চ্যানেল খুলনা

চাঁদাবাজি মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি নিপু ফের আটক

সিলেটে সন্ত্রাস ও চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে ফের আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর আগেও চাঁদাবাজি মামলায় নিপুকে আটক করা হয়েছিল।
র‌্যাব ৯-এর এএসপি (গণমাধ্যম) একেএম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে নগরীর টিলাগড় পয়েন্ট থেকে নিপুকে আটক করা হয়।

র‌্যাব জানায়, নিপুর বিরুদ্ধে নিজস্ব বাহিনী গঠন করে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ২০১১ সালে সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মনোনীত হন নিপু।

সেই কমিটির সভাপতি পঙ্কজ পুরকায়স্থকে বহিষ্কার করা হলে নিপু ভারপ্রাপ্ত সভাপতি হন। নানা অভিযোগের কারণে নিপুর নেতৃত্বাধীন কমিটিকেও স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, দুই নেতা বহিষ্কার

নিজের বিয়ে বন্ধ করতে থানায় এসএসসি পরীক্ষার্থীর আশ্রয়

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

গভীর রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর পিটুনি

স্ত্রীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্বামী

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।