সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চতুর্থ দফায় মেট্টোরেলের বগি ও ইঞ্জিন নিয়ে মোংলায় এমভি প্রেসার্স কোরাল | চ্যানেল খুলনা

চতুর্থ দফায় মেট্টোরেলের বগি ও ইঞ্জিন নিয়ে মোংলায় এমভি প্রেসার্স কোরাল

জাপানের কোবে বন্দর থেকে আরও ৪টি বগি ও ২টি ইঞ্জিন নিয়ে চতুর্থ দফায় মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি প্রেসার্স কোরাল। জাহাজটি রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বন্দর জেটিতে ভিড়ে। এরপর বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরের কাগজপত্রের কাজ সম্পন্ন হওয়ার পর জাহাজ থেকে বগি ও ইঞ্জিন নামানোর কাজ শুরু হয়। জাহাজ থেকে সরাসরি বার্জে (নৌযান) এ বগি ও ইঞ্জিন খালাস করা হচ্ছে। খালাস শেষে এগুলো নদী পথেই ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে ডিপোতে নেয়া হবে বলে জানিয়েছেন বিদেশী জাহাজ এম,ভি প্রেসার্স কোরালথর স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ ওহিদুজ্জামান।

তিনি বলেন, চতুর্থ দফায় আসায় ৪টি বগি ও ২টি ইঞ্জিনের সাথে আনুষাঙ্গিক আরো সরঞ্জামাদিও রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এর আগে গত ৩১ মার্চ এম,ভি এস,পি,এন ব্যাংকক জাহাজে ৬ টি, ৫ মে এম,ভি ওশান গ্রেস জাহাজে ৬টি বগি ও ২০ জুলাই এম,ভি হরিজন-৯ জাহাজে ১০টি বগি ও ২টি ইঞ্জিন খালাস হয়েছে এ বন্দর দিয়ে। আর রবিবার (১২ সেপ্টেম্বর) আরও ৪টি বগি ও ২টি ইঞ্জিন নিয়ে এম,ভি প্রেসার্স কোরাল মোংলা বন্দরে ভিড়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।