সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঘুষ নিয়ে কারাগারে হবিগঞ্জের নারী মেম্বার | চ্যানেল খুলনা

ঘুষ নিয়ে কারাগারে হবিগঞ্জের নারী মেম্বার

চ্যানেল খুলনা ডেস্কঃহবিগঞ্জের বাহুবলে ঘুষ গ্রহণ করার অভিযোগে আলফা বেগম নামে এক মহিলা মেম্বার ও তার সহযোগী ফাতেমা বিবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকাল ৩টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক। দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য সদর ইউনিয়নের ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের সদস্য আলফা বেগম। তিনি বড়িউরি গ্রামের জালাল মিয়ার স্ত্রী। তার সহযোগী ফাতেমা বিবি ভেড়াখাল গ্রামের বাসিন্দা।

জানা গেছে, বুধবার সকালে বয়স্ক ভাতার টাকা তুলে দেয়ার কথা বলে ফাতেমা বিবি ও ইউপি সদস্য এক নারীর কাছ থেকে ৪ হাজার ৮০০ টাকার ঘুষ গ্রহণ করেন। এমন অভিযোগ পেয়ে পুলিশ তাদের আটক করে।বাহুবল মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, বিকালে মোবাইল কোর্টে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

১৭ ঘণ্টা পর গভীর রাতে দাফন মানিক পশারীর, কবর খুঁড়লেন পরিবারের নারীরা

চলন্ত বাসে নারীকে ধর্ষণ, চালক-সহকারীসহ তিনজনের যাবজ্জীবন

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, জুনে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস

দেড় কেজি গাঁজাসহ ২০ মামলার আসামি শিল্পী বেগম গ্রেপ্তার

স্বামী হারানোর তিন বছর পর নতুন জীবন, নতুন বাবা পেল শিশু রায়হান

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।