সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঘরে থেকে সরকারি নির্দেশ মানার আহ্বান রামপাল থানা ওসির | চ্যানেল খুলনা

ঘরে থেকে সরকারি নির্দেশ মানার আহ্বান রামপাল থানা ওসির

জাকারিয়া শাওন:: বাগেরহাটের রামপাল উপজেলার ওসি দেলোয়ার হোসেন বলেছেন ঘরে থাকুন সুস্থ থাকুন যে শ্লোগান রয়েছে তা বাস্তবায়নের জন্যে প্রতিদিন আমরা আমাদের জনবল নিয়ে মটরসাইকেলে মহোড়া দেই । মঙ্গলবার বিকেলে প্রতিদিনের মহড়াকালে উপজেলার ভাগা বাজারে তিনি সাংবাদিকদের এ কথা জানান ।
তিনি আরো বলেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন বাজারে যাই এবং ঘরে থাকুন সুস্থ থাকুন যে অভিযান করোনা সতর্কতায় সেটি অব্যহত রেখেছি এবং অব্যহত থাকবে । রামপালবাসীর উদ্দেশ্যে তিনি বিশেষ ভাবে বলেন যে, আপনারা প্রয়োজন ছাড়া কেহ ঘর হতে বের হবেন না ।
এসময় আরো উপস্থিত ছিলেন ওসি তদন্ত নজরুল ইসলাম এবং কর্তব্যরত পুলিশ সদস্য বৃন্দ , সাংবাদিক খৈয়াম হোসেন খিজির, অমিত পাল, শুব্র ঢালী, রবিউল ইসলাম, সাগর ও মুনাওয়ার রনি।
ভাগা বাজারের মহড়া শেষে রনসেন, নতুন বাজার হয়ে বির্নি ছায়ারাবাদের কয়েকটি জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েকটি চা’য়ের দেকান বন্ধ করে দেওয়া হয় এবং কেটলি জব্দ করা হয় । এ সময় সকলকে সরকারী নির্দেশনা মেনে চলার আহ্বান জানান ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।