সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
গ্রাম পুলিশের জন্য ৬ কোটি টাকার বিশেষ অনুদান | চ্যানেল খুলনা

গ্রাম পুলিশের জন্য ৬ কোটি টাকার বিশেষ অনুদান

চ্যানেল খুলনা ডেস্কঃইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) জন্য ছয় কোটি টাকা অনুদান দিয়েছে সরকার। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত জিও জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগ দেশের ৪ হাজার ৫৬৯টি ইউনিয়ন পরিষদে নিয়োজিত প্রায় ৪৬ হাজার গ্রাম পুলিশের প্রত্যেককে ১ হাজার ৩০০ টাকা করে সর্বমোট ছয় কোটি টাকা বিশেষ অনুদান দিয়েছে।

চলতি ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দ থেকে প্রত্যেক জেলার জন্য মঞ্জুরীকৃত অর্থ উঠানোর অথরিটিপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসকরা তাদের অনুকূলে বরাদ্দকৃত অর্থ ট্রেজারি থেকে উত্তোলন করে প্রত্যেক গ্রামপুলিশকে ১ হাজার ৩০০ টাকা করে সরাসরি প্রদান করবেন। বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় গ্রাম পুলিশ বিশেষ ভূমিকা পালন করায় প্রণোদনা হিসেবে এ অনুদান দেয়া হয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, দুই নেতা বহিষ্কার

নিজের বিয়ে বন্ধ করতে থানায় এসএসসি পরীক্ষার্থীর আশ্রয়

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

গভীর রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর পিটুনি

স্ত্রীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্বামী

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।