সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
গোপালগঞ্জের সদর উপজেলায় ২’শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

গোপালগঞ্জের সদর উপজেলায় ২’শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জে করোনা পরিস্থিতিতে জেলা প্রশাসনের সহযোগিতায় ২’শ দু:স্থ ও সুবিধাবঞ্চিত পরিবারকে বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী সহায়তা দেয়া হয়েছে।
রবিবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদিকুর রহমান খানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মো: মনোয়ার হোসেন ট্যাগ অফিসার সদর যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহমেদ ও পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো: মোশারফ হোসেনকে সাথে নিয়ে সদর উপজেলাধীন লতিফপুর ইউনিয়নের মানিকদাহ আদর্শ গ্রাম, মধুমতি আদর্শ গ্রাম ও মানিকদাহ আশ্রয়ন প্রকল্পের মোট ২’শ পরিবারের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিরতণ করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন, ১ কেজি পিয়াজ, ১ কেজি রসুন ও ১’শ গ্রাম শুকনা মরিচ।

এ সময় স্থানীয় ইউপি সদস্য জাহিদ বিশ্বাস, মিলন বাকচী সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরণের সময় সহকারী কমিশনার (ভূমি) মো: মনোয়ার হোসেন বলেন, চলমান করোনা যুদ্ধে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত সকল মানুষের পাশে থাকবে গোপালগঞ্জ জেলা প্রশাসন। অসহায় মানুষদের খাদ্য সামগ্রী সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি সকলকে সচেতন হতে হবে, বিশেষ জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না, সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর মাহবুব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।