সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
গোপালগঞ্জে প্রধানমন্ত্রী বরাবর গ্রাম পুলিশের স্মারকলিপি | চ্যানেল খুলনা

গোপালগঞ্জে প্রধানমন্ত্রী বরাবর গ্রাম পুলিশের স্মারকলিপি

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে গ্রাম পুলিশের ৪র্থ শ্রেনীর কর্মচারীদের জাতীয় বেতন স্কেলের ন্যায় দফাদার/ কমান্ডারদের ১৯ তম ও গ্রাম পুলিশ সদস্যদের ২০ তম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার বেলা ১২ টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখা।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আমানত বিশ্বাস, সম্পাদক অখিরুজ্জামান, সদর উপজেলার সভাপতি মাহাবুব সরদার, টুঙ্গিপাড়া উপজেলার সভাপতি মোহাম্মদ কদর সহ বিভিন্ন উপজেলার সভাপতি বৃন্দ।

প্রধানমন্ত্রী বরাবর পাঠানো স্মারকলিপিতে তাঁরা উল্লেখ করেন, বাংলাদেশের ৬৮ হাজার গ্রামে ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধিনস্থ কর্মচারী হলেও অদ্যবধি কোন বেতন স্কেল, অবসর কালীন ভাতা, রেশনিং ব্যাবস্থা বাস্তবায়ন করা হয়নি। নামমাত্র সরকারি কর্মচারী, কিন্তু সুযোগ সুবিধা পাইনা। সরকারি কর্মচারীর ন্যায় ৫৯ বছর পর্যন্ত চাকরি করতে হয়। তাই গ্রাম পুলিশ সদস্যদের ২০ তম গ্রেড বাস্তবায়নের দাবি জানান তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।