সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
গুম হয়ে যাওয়া ব্যাক্তিদের ফিরে পেতে আন্তর্জাতিক গুম দিবসে পিরোজপুরে মানববন্ধন | চ্যানেল খুলনা

গুম হয়ে যাওয়া ব্যাক্তিদের ফিরে পেতে আন্তর্জাতিক গুম দিবসে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি :: গুম হয়ে যাওয়া ব্যাক্তিদের ফিরে পেতে আন্তর্জাতিক গুম দিবসে পিরোজপুরে মানববন্ধন করেছে গুম হয়ে যাওয় ব্যক্তিদের পরিবারের সদস্যরা। আজ সোমবার সকালে শহরের টাউন ক্লাব শহরে পিরোজপুর হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারীর এলাকার মাওলানা আব্দুল হালিমের পুত্র ২০১২ সালের ০৪ ফেব্রুয়ারী কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল-মুকাদ্দাস বাস যোগে ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাভারের নবীনগর এলাকা হতে বাস থেকে নামিয়ে জিজ্ঞাসা বাদের জন্য নিয়ে যায়। পরবর্তিতে অনেক খোঁজা-খুজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে পরিবারের সদস্যরা আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল-মুকাদ্দাসের কোন সন্ধান পায়নি তার পরিবারের সদস্যরা।
বক্তারা এ সময় আরো বলেন, অধিকার নামের একটি সংগঠনের তথ্য অনুযায়ী ২০০৯ সালের ১ লা জানুয়ারী থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ৬০৩ জন গুম হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল-মুকাদ্দাস সহ অন্য গুম ব্যাক্তিদের সন্ধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে তাদের পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গুম হওয়া বিশ^বিদ্যালয়ের ছাত্র আল-মুকাদ্দাসের বাবা মাওলানা আব্দুল হালিম, পিরোজপুর হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্সের সদস্য আব্দুল হাই, মুকাদ্দাসের ভাই মোর্কারম হোসাইন জারীর সহ পরিবারের সদস্যরা।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।