সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গুগল ম্যাপস দেখাবে করোনার টিকাদান কেন্দ্র | চ্যানেল খুলনা

গুগল ম্যাপস দেখাবে করোনার টিকাদান কেন্দ্র

গুগল ম্যাপসে শিগগিরই করোনাভাইরাসের টিকাদানকেন্দ্রের অবস্থান দেখানো শুরু হবে। সঙ্গে থাকবে করোনা প্রতিরোধে সচেতনতামূলক তথ্য।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা, লুইজিয়ানা, মিসিসিপি ও টেক্সাস অঙ্গরাজ্যে সুবিধাটি ছাড়া হবে। এরপর ক্রমে তা অন্যান্য দেশেও পাওয়া যাবে।

সোমবার গুগল জানিয়েছে, চলতি বছরের শুরুর তুলনায় এ কয়েক দিনে ‘নিকটস্থ টিকা’ খোঁজার হার বেড়েছে পাঁচ গুণ। মানুষের সে চাহিদার ভিত্তিতে গুগল ম্যাপসে ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী টিকাকেন্দ্রের তথ্য দেখানো শুরু করা হচ্ছে।

নতুন সুবিধায় ম্যাপে পাবেন নিকটস্থ টিকাকেন্দ্র। আরও পাবেন প্রাসঙ্গিক তথ্য, যেমন অ্যাপয়েন্টমেন্ট লাগবে কি না, টিকা সবাইকে দেওয়া হবে কি না, ‘ড্রাইভ-থ্রু’, অর্থাৎ গাড়ি চালিয়ে গিয়ে টিকা নেওয়া যাবে কি না—এসব তথ্যও থাকবে।

গুগল বলেছে, তারা নির্ভরযোগ্য তথ্যের জন্য স্থানীয় সরকার এবং ওষুধ বিক্রয়কেন্দ্রের সঙ্গে কাজ করে যাচ্ছে।

অবশ্য গুগল প্রথম নয়। এর আগে স্টারবাকস, আমাজন ও ওয়ালমার্টের প্রতিষ্ঠানও টিকা সরবরাহে নানাভাবে যুক্ত থাকার ঘোষণা দিয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।