সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
গাজী টিভির খুলনা ব্যুরো প্রধান শেখ লিয়াকত হোসেনের সাথে অসৌজন্যমূলক আচারণের প্রতিবাদ | চ্যানেল খুলনা

গাজী টিভির খুলনা ব্যুরো প্রধান শেখ লিয়াকত হোসেনের সাথে অসৌজন্যমূলক আচারণের প্রতিবাদ

চ্যানেল খুলনা ডেস্কঃ পেশাগত দায়িত্ব পালনকালে গাজী টেলিভিশনের (জি-টিভি) খুলনা ব্যুরো প্রধান শেখ লিয়াকত হোসেনের সাথে অসৌজন্যমূলক আচারণের প্রতিবাদ জানিয়েছে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি।
গত ২৬ ফেব্রুয়ারী রাতে খুলনা ক্লাবে জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের বিবাহ অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন
সাংবাদিকরা। এসময় বেশ কয়েকটি মোবাইল হারানো নিয়ে উত্তেজনা বিরাজ করে। সেসময় গাজী টেলিভিশনের সংবাদের জন্য
ভিডিও ধারন করছিলেন সাংবাদিক শেখ লিয়াকত হোসেন। তার ভিডিও ধারনের সময় কয়েকজন উত্তেজিত বরযাত্রী শেখ লিয়াকত
হোসেনের মোবাইল ও মাইক্রোফোন কেড়ে নিতে যায়। এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও অসৌজন্যমূলক আচারণ করে।
সাংবাদিক শেখ লিয়াকত হোসেনের সাথে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, সহ-সভাপতি সামছুজ্জামান শাহিন, বাবুল আকতার, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ইয়াসীন আরাফাত রুমী, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক দানিয়েল সুজিত বোস, নির্বাহী সদস্য মকবুল হোসেন মিন্টু, সুনীল দাশ, এএইচ এম শামিমুজ্জামানসহ সংগঠনের সদস্যবৃন্দ।- খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই

এনইউবিটি খুলনায় স্প্রিং ২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা শুরু

খুলনা চেম্বারের ভোট গ্রহণে নির্বাচন পরিচালনা বোর্ড গঠন

খুলনায় ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্বে সাব্বির, ওমর, সম্রাট

খুবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি

ফুলবাড়িগেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।