সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে: অ্যান্তোনিও গুতেরেসে | চ্যানেল খুলনা

গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে: অ্যান্তোনিও গুতেরেসে

গাজায় দ্রুত যুদ্ধবিরতির কথা জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে।

সোমবার (৬ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজার দুঃস্বপ্ন একটি মানবিক সংকটের চেয়েও বেশি। এটি মানবতার সংকট। খবর বিবিসি

গুতেরেস বেসামরিক নাগরিকদের সুরক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, সশস্ত্র সংঘাতের কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়। চলমান সংঘাত বিশ্বকে কাঁপিয়েছে এবং অনেক নিরপরাধ জীবনকে ধ্বংস করেছে।

এক মাস ধরে চলমান যুদ্ধে গাজায় ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে জানান জাতিসংঘের মহাসচিব।

এ সময় গুতেরেস ঘোষণা করেন যে, জাতিসংঘ এবং এর অংশীদাররা গাজা, পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেমের জনগণকে সাহায্য করার জন্য ১.২ বিলিয়ন ডলারের মানবিক আবেদন শুরু করতে যাচ্ছে।

সোমবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। সোমবার পর্যন্ত ১০ হাজার ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৪ হাজার ১০৪ জন শিশু রয়েছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

ইরান চুক্তিতে আসুক আর না আসুক, আমরা জয়ী হয়েছি : ট্রাম্প

যুদ্ধে যুক্তরাষ্ট্র যা পায়নি, আলোচনায় তা চেয়েছে : ইরান

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি : ভ্যান্স

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও যুদ্ধের ক্ষতিপূরণ আদায় নিয়ে নতুন বার্তা মোজতবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।