সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গণমাধ্যমকর্মী আইন সংসদে পাস হলে সাংবাদিক সমাজ গভীর সংকটে পড়বে : বিএফইউজে | চ্যানেল খুলনা

গণমাধ্যমকর্মী আইন সংসদে পাস হলে সাংবাদিক সমাজ গভীর সংকটে পড়বে : বিএফইউজে

বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মনে করে সংসদে উপস্থাপিত গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইন ২০২২ পাস হলে বাংলাদেশে কর্মরত সাংবাদিক সমাজ গভীর সংকট ও অনিশ্চয়তায় পড়বে।

গত শুক্রবার (১ এপ্রিল) অনুষ্ঠিত বিএফইউজে’র নির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ সভায় নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালের আইনটি সাংবাদিক সমাজকে না জানিয়ে এমন একটি আইন সংসদে উত্থাপন করা হয়েছে যেটি অগ্রহণযোগ্য। এই আইনে সাংবাদিকদের বিদ্যমান অধিকাংশ সুযোগ-সুবিধা কর্তন করে অর্ধেকের নীচে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। ২০১৮ সালের আইনটির চেয়ে সংসদে যে আইনটি সংসদে উত্থাপন করা হয়েছে সেটি সাংবাদিকদের অধিকার, মর্যাদা এবং নানা বিষয়ে আপত্তি আছে।

নেতৃবৃন্দ বলেন, ১৯৬১ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বহাল সুযোগ-সুবিধা দেশের বর্তমান
অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপটে দ্বিগুণ হওয়ার কথা। কিন্তু একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে সাংবাদিক সমাজে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে একটি অগ্রহণযোগ্য আইন নেতৃবৃন্দের বাধা বিপত্তি সত্বেও সংসদে উপস্থাপিত হয়েছে। কাজেই সাংবাদিক সমাজের সাথে, সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নগুলোর সাথে, শ্রমিক, কর্মচারীদের সাথে আলোচনার মাধ্যমে সংশোধন করে আইনটি সংসদে পাস করার ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং সংসদীয় কমিটির কাছে আহ্বান জানানো হয়েছে।

বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব দীপ আজাদের পরিচালনায় অনুষ্ঠিত পূর্ণাঙ্গ সভায় নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন মঞ্জুরুল আহসান বুলবুল, মধুসূদন ম-ল, খায়রুজ্জামান কামাল, সেবীকা রানী, আঙ্গুর নাহার মন্টি, আব্দুস সালাম, আমির হোসাইন স্মিথ, আতাউল করিম খোকন, মীর গোলাম মোস্তফা, মোহাম্মদ আলী, ম. শামসুল ইসলাম, আবু তাহের, জাহেদ সরওয়ার সোহেল, রফিকুল ইসলাম, তানজিমুল হক, জে. এম. রউফ, আফরোজা আক্তার ডিউ, এইচ আর তুহিন, মো: ওয়াহেদুল আলম আর্টিস্ট, রাশেদ রিপন, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।