সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
গণতন্ত্র হত্যা করে ভোগতন্ত্র কায়েম করেছে সরকার: হাসান সরকার | চ্যানেল খুলনা

গণতন্ত্র হত্যা করে ভোগতন্ত্র কায়েম করেছে সরকার: হাসান সরকার

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দীন সরকার বলেছেন, সরকার গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচন আগের দিন রাতেই করে এ দেশে গণতন্ত্রকে হত্যার মাধ্যমে ভোগতন্ত্র কায়েম করেছে। দেশে এখন আওয়ামী লুটেরাদের মিলনমেলা চলছে। লুটপাটের অর্থ বিদেশে পাচার করে তাদের সন্তানদের আরাম-আয়েশ ও নিরাপদ ব্যবস্থা করেছে।

বুধবার সকালে গণতন্ত্র হত্যা ও ভোট কারচুপির প্রতিবাদে গাজীপুরের রাজবাড়ী রোডস্থ দলের কার্যালয়ে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ ও জগণের স্বার্থে যিনি সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের মাটিতে থাকতে চান, তাকে দেশে আসতে দেয়া হচ্ছে না।

তিনি প্রতিবেশী একটি দেশের প্রতি ইঙ্গিত করে বলেন, সরকার যাদের স্বার্থে গণতন্ত্র হত্যা করে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে, তারা আমাদের কখনও বন্ধু ছিল না।

গাজীপুর মহানগর বিএনপির সহসভাপতি ড. অ্যাডভোকেট সহিদুজ্জামানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নেতা ড. মাজহারুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাবউদ্দিন, বিএনপি নেতা আহাম্মদ আলী রুশদী, আনোয়ারুল ইসলাম, শওকত হোসেন সরকার, রাশিদুল ইসলাম কিরণ, বশির আহাম্মেদ বাচ্চু, আবদুস সালাম, সাইফুল ইসলাম টুটুল, শাহাদাত হোসেন শাহিন, হুমায়ূন কবির রাজু, সিটি কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, রবিউল আলম রবি, শেখ সুমন প্রমুখ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।