সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গঙ্গায় সৃজিত-মিথিলার রোমান্স, ছবি ভাইরাল | চ্যানেল খুলনা

গঙ্গায় সৃজিত-মিথিলার রোমান্স, ছবি ভাইরাল

ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়কে ভালোবেসে বিয়ে করেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের পর থেকে কয়েক নানা বিষয়ে আলোচিত ছিলেন এই দম্পতি। বিয়ের ঠিক পরেই করোনা থাবা বসয়া সারা বিশ্বে। আর ঘটনাচক্রে সে সময় দুজনে দুই দেশে আটকা পড়ে যান।

সম্প্রতি স্বামী সৃজিতের সঙ্গে গঙ্গাতীরে ঘুরতে গিয়েছিলেন মিথিলা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্টও করেছেন মিথিলা। ছবিতে তাদের নানাভাবে রোমান্স করতে দেখা গেছে। এই জুটির ছবিগুলো তুলেছেন অভিরূপ গুহ রায়।

একে অপরের সঙ্গে সব থেকে বেশি সময় থেকে ভালোবাসাকে উপভোগ করছেন এই জুটি। এবার তাদের প্রেম পাখা মেলল গঙ্গা তীরে।

গঙ্গাতীরে সৃজিত-মিথিলার অবকাশযাপনের এই ছবিগুলোর মধ্যে সোমবার বেশকিছু ছবি পোস্ট করেন মিথিলা। এর ক্যাপশনে লেখেন, ‘গঙ্গা কিনারে।’ বাকি ছবি মঙ্গলবার পোস্ট করে তিনি লেখেন, ‘গঙ্গা ও হাওরা ব্রিজ ভ্রমণের আরো কিছু ছবি।’ আর এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সিনেমার কাজ নিয়ে বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকেন সৃজিত। এছাড়া করোনা মহামারির কারণে এই জুটির একজন ছিলেন কলকাতায়, অন্যজন ঢাকায়। তবে লকডাউন শিথিল হলেই কলকাতায় ছুটে যান মিথিলা। এরপর থেকে নানা জায়গায় ঘুরতে দেখা যাচ্ছে এই জুটিকে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।