সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় শতভাগ ভাতা প্রদানের অগ্রগতি পর্যালাচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় শতভাগ ভাতা প্রদানের অগ্রগতি পর্যালাচনা সভা অনুষ্ঠিত

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন উপকারভোগীদের জিটুপি পদ্ধতিতে শতভাগ ভাতা প্রদানের অগ্রগতি পর্যালাচনা ও সিটিএম প্রকল্পের অধীন ল্যাপটপ-প্রিন্টার বিতরণ অনুষ্ঠান আজ (শনিবার) দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খুরশিদ আলম চৌধুরী।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোঃ আব্দুর রহমান। স্বাগত জানান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন। খুলনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা জেলার নয়টি উপজেলা সমাজসেবা কার্যালয়ের জন্য নয়টি ল্যাপটপ ও নয়টি প্রিন্টার, তিনটি শহর সমাজসেবা কার্যালয়ের জন্য তিনটি ল্যাপটপ ও তিনটি প্রিন্টার এবং জেলা সমাজসেবা কার্যালয়ের জন্য একটি ল্যাপটপ ও একটি প্রিন্টার কর্মকর্তাদের হাতে তুলে দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডেঙ্গুতে দুই ও হামে একজনের মৃত্যু

খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি

খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি তিন সহযোগীসহ গ্রেপ্তার

মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোস নয়: প্রধানমন্ত্রী

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২১৫

খুলনার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।