সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা বটিয়াঘাটায় বেশি দামে পণ্য বিক্রি ও অহেতুক ঘোরাফেরা করায় অর্থদণ্ড | চ্যানেল খুলনা

খুলনা বটিয়াঘাটায় বেশি দামে পণ্য বিক্রি ও অহেতুক ঘোরাফেরা করায় অর্থদণ্ড

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় বেশি দামে পণ্য বিক্রি ও অহেতুক বাজারে ঘোরাফেরা করায় কয়েকজন ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছেন জেলা প্রশাসনেরর ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার খুলনার বটিয়াঘাটায় করোনা পরিস্থিতিতে দ্রব্যমূল্য সহনীয়ে পার্যায়ে রাখতে এবং সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকল্পে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, উদ্ভূত করোনা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব বজায় রাখা, বিদেশ-ফেরত ব্যক্তিগণের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং এর উদ্দেশ্যে খুলনার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন স্থানে সেনা সদস্য সহযোগে টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), বটিয়াঘাটা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুজ্জামান।
এসময় বেশি দামে পণ্য বিক্রয়ের অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর বিধান মোবাবেক কতিপয় বিক্রেতাকে এবং অহেতুক বাজারে ঘোরাফেরা করায় ও যৌক্তিক কারণ ছাড়া বাজারে আসায় ‘দন্ডবিধি, ১৮৬০’ এর ২৬৯ ধারা মোতাবেক কতিপয় ব্যক্তিকে সর্বমোট ৬ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।