সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় বঙ্গবন্ধুর ছবি বিকৃত করায় তানজির আটক | চ্যানেল খুলনা

খুলনায় বঙ্গবন্ধুর ছবি বিকৃত করায় তানজির আটক

বঙ্গবন্ধুর বিকৃত ভিডিও ফেসবুকে শেয়ার করায় খুলনায় এস এম তানজির হোসেন (২৫) নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তার ফেসবুকের নাম তানজির তাজ।

সোমবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে খুলনা মহানগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন খুলনা মহানগর ছাত্রলীগ সহসভাপতি রনবীর বাড়ৈ সজল।

গ্রেপ্তার তানজির খুলনা মহানগরীর স্যার ইকবাল রোডের এস এম আজমল হোসেনের ছেলে ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

পুলিশ জানায়, ৯ আগস্ট এস এম তানজির হোসেন তার ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধু ছবি দিয়ে তৈরি করা একটি বিকৃত ভিডিও শেয়ার করে। বিষয়টি নজরে আসলে খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি রনবীর বাড়ৈ সজল থানায় অভিযোগ করেন। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে তানজিরকে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০০ টাকার ওপর ছাপা বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে তৈরি করা টিকটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছিলেন তানজির।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, ‘গ্রেপ্তার তানজির তাজকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।’

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

যুবককে কুপিয়ে জখম, সাত ঘণ্টার মধ্যে সন্ত্রাসী স্পিকার মিরাজ গ্রেপ্তার

পুলিশের চেকপোস্টে গুলি, সন্ত্রাসী সজল গ্রেপ্তার

ধর্ষণের শিকার ৭ বছরের শিশুকে বাঁচাতে জরায়ু কেটে ফেলা হয়েছে

সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

খুলনায় এবার মিস টার্গেটে রিকশাচালক গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।