সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় দৈনিক ভোরের দর্পণ’র ২১তম বর্ষপূর্তি উদ্যাপন | চ্যানেল খুলনা

খুলনায় দৈনিক ভোরের দর্পণ’র ২১তম বর্ষপূর্তি উদ্যাপন

দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২১তম বর্ষপূর্তি ও ২২ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার কেসিসি মিলনায়তনে বেলা সাড়ে ১২ টায় দৈনিক ভোরের দর্পণ এর খুলনা ব্যুরো প্রধান ডা. জাহাঙ্গীর আলম রায়হানের সভাপতিত্বে ও দৈনিক তথ্য’র বার্তা সম্পাদক নুর হাসান জনির সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। এছাড়া খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগ, খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকশনা বিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা। এছাড়া আরও উপস্থিত ছিলেন, হাসান হাফিজুর রহমান, অধ্যাপক এস এম কবির আহমেদ, কামরুল আহসান, হাসানুর রহমান তানজির, ভোরের দর্পণ প্রতিনিধি জিয়াউল ইসলাম, আবুল হাসেম, নজরুল ইসলাম বিশাল প্রমুখ।
দৈনিক ভোরের দর্পণ একটি জাতীয় পত্রিকা। শিক্ষা, সাংস্কৃতিক, স্বাস্থ্য, পরিবেশ, রাষ্ট্র, রাজনীতি সহ সমাজের বিভিন্ন বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ এই পত্রিকার মাধ্যমে দেশবাসির সামনে তুলে ধরার আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। আলোচনা শেষে প্রধান অতিথি কেক কাটেন।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।