সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে তথ্য অধিদপ্তরের মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

খুলনায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে তথ্য অধিদপ্তরের মতবিনিময় সভা

খুলনায় আঞ্চলিক দৈনিক ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের অংশগ্রহণে ‘গুজব প্রতিরোধ ও উন্নয়ন সংবাদ প্রচারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা খুলনা সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার।
সভায় বক্তারা জানান, অনেকে বুঝে বা না বুঝে গুজবে জড়িয়ে পড়ছি। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গুজবগুলো সমাজে দ্রুত ছড়িয়ে পড়ছে। এমনকি গুজব ছড়িয়ে উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে বাধাগ্রস্থ করা হচ্ছে। এসময় গুজব প্রতিরোধে সকলকে আহ্বান জানানো হয়। এর আগে প্রধান তথ্য অফিসার সুরথ কুমার ইলেকট্রনিক প্রেজেন্টেশনের মাধ্যমে বর্তমান সরকারের করা উন্নয়ন চিত্র তুলে ধরেন।

আঞ্চলিক তথ্য অফিস খুলনার উদ্যোগে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: ইকবাল হোসেন। গুজব প্রতিরোধ ও উন্নয়ন সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শামীম হোসেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ।

সভায় আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক তথ্য অফিস খুলনার উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, তথ্য অফিসার মোঃ মঈনউদ্দীন, সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।