সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনার ৬টি আসনে পাঠানো হয়েছে ব্যালট পেপার | চ্যানেল খুলনা

খুলনার ৬টি আসনে পাঠানো হয়েছে ব্যালট পেপার

৬ টি সংসদীয় আসনের ৯ টি উপজেলায় নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট পেপার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখা হতে নির্বাচনি কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিকট গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে হস্তান্তর করা হয়।

ট্রেজারি সূত্রে জানা যায়, শনিবার সকল যাচাই-বাছাই শেষে ব্যালট বক্স হস্তান্তর করা হয়। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এবং মহানগরীর দুটি আসনের পাঠানো হয়। এর আগে গত শনিবার এখান থেকে উপজেলা পর্যায়ে নির্বাচনি অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়।

উক্ত ব্যালট পেপার সংগ্রহকালে বিদেশি নির্বাচন পরিদর্শক হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ও শ্রীলঙ্কা থেকে আগত পরিদর্শক টিম পরিদর্শন করেন।

জেলা নির্বাচন অফিসার মো. সোহেল সামাদ বলেন, ভোট কেন্দ্রের নির্বাচনের ব্যালট পেপার ও গণভোটের ব্যালট পেপার সোমবার সকল সরকারি রিটার্নিং অফিসার এর কার্যালয় নিয়ে যাওয়া হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি ৮৪০টি ভোট কেন্দ্রে নির্বাচনি সকল সরঞ্জামাদি পৌঁছে যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।