সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার ডুমুরিয়া উপজেলায় করোনায় কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

খুলনার ডুমুরিয়া উপজেলায় করোনায় কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে করোনায় কর্মহীন মানুষের মাঝে আজ (মঙ্গলবার) দুপুরে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া বাজার, উলাবাজারসহ বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যাসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে। করোনায় অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধানের আহবান জানান জেলা প্রশাসক।
ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া, উলাবাজারসহ বিভিন্ন স্থানে জেলে, শ্রমিক, নরসুন্দর, কর্মকার ও অন্যান্য ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার চারশত জন কর্মহীনের মাঝে চাল, ডাল, মুরগির মাংস, তেল, আলু ও সবজি বিতরণ করা হয়।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ হার আকস্মিকভাবে বেড়ে যাওয়ার কারণে সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রান্তিক মানুষের কথা চিন্তা করে খুলনা জেলা প্রশাসন মানবিক সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করে। লকডাউন চলাকালে খুলনা মহানগর এবং উপজেলাসমূহে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক গুটুদিয়া ইউনিয়নের মাঠে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন।
উল্লেখ্য, খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতেও অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনায় জেলার দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অস্বচ্ছল কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।