সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ৫ পিস্তল ও ৯৬ রাউন্ড গু‌লিসহ নারী আটক | চ্যানেল খুলনা

খুলনায় ৫ পিস্তল ও ৯৬ রাউন্ড গু‌লিসহ নারী আটক

খুলনা মহানগরীর নিজ খামার এলাকা থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভিন নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।

লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে মাদক ও অস্ত্রের একটি চালান খুলনা হয়ে ঢাকায় পাচার করা হবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিজখামার এলাকায় পৌঁছালে তল্লাশি চালানো হয়।

তল্লাশির এক পর্যায়ে যাত্রী সুরাইয়া পারভিনের শরীর ও ব্যাগ থেকে পাঁচটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে লবণচরা থানায় নেওয়া হয়।

ওসি তুহিনুজ্জামান আরও জানান, আটক সুরাইয়া পারভিন সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত

খুলনায় ১৪ বছরেও শেষ হয়নি শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়

খুলনায় যৌথ অভিযানে পলাশ গ্রুপের কাজী রাফসানসহ ৩৯ জন গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।