সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

খুলনার ডুমুরিয়া উপজেলার কৈয়া বাজার এলাকা থেকে প্রায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মিলন মাল (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার মিলন মাল মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাসিন্দা বাবুল মালের ছেলে।

হরিণটানা থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) টিপু সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা-সাতক্ষীরা সড়কের ডুমুরিয়ার কৈয়া বাজার এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। দুপুরে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি বাস চেকপোস্টে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়।

বাস থামার পর তল্লাশি শুরু করলে যাত্রী মিলন মালের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তার বহন করা ব্যাগ তল্লাশি করে প্রায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের চিহ্নিত করতে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।