সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ১৯ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক | চ্যানেল খুলনা

খুলনায় ১৯ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

খুলনায় ১৯ হাজার পিস ইয়াবাসহ মো. ওমর ফারুক নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টার দিকে নগরীর হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট এলাকা থেকে আটক করা হয় তাকে।

আটক ওমর ফারুখ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুস্পকাটির বাসিন্দা মো. মশিয়ার রহমানের ছেলে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাসার বলেন, দুপুরে আমাদের থানা পুলিশ জানতে পারে সাতক্ষীরা থেকে একটি বড় মাদকের চালান খুলনা হয়ে ঢাকা যাবে।

এমন সংবাদের ভিত্তিতে আমরা থানা এলাকায় চেকপোস্ট বসাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমাদ পরিবহণ থেকে যাত্রী ওমর ফারুখ নেমে যাওয়ার চেষ্টা করে। এসময়ে তার গতিরোধ করলে তিনি ভয় পেয়ে যান। তার কাছ থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

দিঘলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।