সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় হামের উপসর্গ নিয়ে ৯ মাসের শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনায় হামের উপসর্গ নিয়ে ৯ মাসের শিশুর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শামীম নামে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে হাসপাতালটির পরিচালক আইনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৮ এপ্রিল) হামের উপসর্গ নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে শিশু শামীমকে নিয়ে তার বাবা-মা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে বৃহস্পতিবার সকালে শিশুটি কিছুটা সুস্থ হয়েছে ভেবে তার পরিবার তাকে নিয়ে পুনরায় ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হন। তবে পথিমধ্যে শিশুটির তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে আবারও হাসপাতালে এনে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল পরিচালক আইনুল ইসলাম বলেন, হামের কারণেই শামীমের মৃত্যু হয়েছে এমনটা নিশ্চিত নয়। তার টনসিল ও ব্রংকাইটিস রোগের উপসর্গ ছিল। বাসায় ফেরার পথে শ্বাসকষ্ট শুরু হলে তার বাবা-মা তাকে পুনরায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।