সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় সাংবাদিক পরিচয়ে ঘোরাফেরা, বিদেশি পিস্তলসহ আটক দু'যুবক | চ্যানেল খুলনা

খুলনায় সাংবাদিক পরিচয়ে ঘোরাফেরা, বিদেশি পিস্তলসহ আটক দু’যুবক

খুলনায় সাংবাদিক পরিচয়ে চলাফেরা করা দুইজনকে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে বয়রা আজিজের মোড় হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হাজী ফয়েজউদ্দিন ক্রস রোডের বাসিন্দা হাফিজ মোল্লার ছেলে মামুন মোল্লা (৩০) এবং রায়ের মহল বড় মসজিদ এলাকার বাসিন্দা বদরুল আলমের ছেলে লাভলু আহমেদ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক মামুন মোল্লা নিজেকে “SAS TV 24” এর সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চলাফেরা করতেন।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে ওই দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং সাংবাদিক পরিচয় ব্যবহারের পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা খুলনা জেলা প্রশাসকের

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুবিতে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।