সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় শুক্রবার ইসলামী আন্দোলনের মিছিল সফলে থানার প্রতিনিধিদের সাথে বৈঠক | চ্যানেল খুলনা

খুলনায় শুক্রবার ইসলামী আন্দোলনের মিছিল সফলে থানার প্রতিনিধিদের সাথে বৈঠক

আগামী শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৩ টায় নগরীর নিউমার্কেট বায়তুন নুর মসজিদ চত্বরে ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইলের নগ্ন হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নেতৃবৃন্দ।

শুক্রবারের সমাবেশ ও মিছিল সফলের লক্ষ্যে বুধবার (১১ অক্টোবর) বিকাল ৪ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর থানার প্রতিনিধিদের সাথে এক প্রস্তুতি সভা নগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতী ইমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর যুগ্ম সচিব আবু গালিব, সহকারী সচিব মাওঃ দ্বীন ইসলাম, শেখ হাসান ওবায়দুল করিম, মাওঃ সাইফুল ইসলাম, আব্দুল্লাহ নোমান, মাওঃ হাফিজুর রহমান, ফেরদৌস গাজী সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ শাহিন, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব আবুল কাশেম, হাফেজ আব্দুল লতিফ, সরোয়ার হোসেন বন্দ, মাওঃ নাসিম উদ্দিন, গাজী মুরাদ হোসেন, সদর থানার সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারী ফেরদৌস গাজী, সোনাডাঙ্গা থানার সভাপতি রবিউল ইসলাম, সেক্রেটারী আলহাজ্ব কবির হোসেন, খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারী গাজী মিজানুর রহমান, দৌলতপুর থানার সভাপতি সরোয়ার হোসেন, সেক্রেটারী আলফাত হোসেন লিটন, লবণচরা থানার সভাপতি মাওলানা নাসিম, সেক্রেটারী মুরাদ, খানজাহান আলী থানার সভাপতি মাওঃ মাসুম, সেক্রেটারী কামরুজ্জামান, হরিণটানা থানার সভাপতি মোঃ নজরুল ইসলাম, সেক্রেটারী ইসমাইল হোসেন দুলাল, ইসলামী যুব আন্দোলনের নগর সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন নগর সভাপতি মোঃ মইন উদ্দিন, হাফেজ হাবিবুল্লাহ মেসবাহ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় আগামীকাল শুক্রবার বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফলে থানার তৃণমূল পর্যায়ে দাওয়াতী কার্যক্রম করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও থামাতে ব্যর্থ সরকার

মাজারে ‘পীর’ হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চায় এবি পার্টি

চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম তুললেন সেই ফারজানা সিঁথি

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পুনর্নির্বাচনের দাবি জামায়াতের

এমপিদের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।