সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় শিশু বলাৎকারের অভিযোগে যুবকের যাবজ্জীবন | চ্যানেল খুলনা

খুলনায় শিশু বলাৎকারের অভিযোগে যুবকের যাবজ্জীবন

নগরে ১১ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে সিয়াম হোসেন কাজল (২০) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন খুলনা মহানগর শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত আসামি সোনাডাঙ্গা মডেল থানার শিববাড়ি মোড় পালপাড়া এলাকার বাসিন্দা শেখ আবুল ফজল বাবলুর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) (জেলা ও দায়রা জজ) খুলনা মহানগর শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মুহাম্মদ আকরাম হোসেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

১৪ লাখ ক্রীড়াবিদ নিয়ে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: খুলনায় প্রতিমন্ত্রী আমিনুল হক

খুলনায় সন্ধানী ক্লিনিকে মুখোশধারীদের হামলা, ভাঙচুরের পর গুলি

খুলনায় ৯ মাসে ৬৮ খুন, গুলি-চাঁদাবাজি-ছিনতাইয়ে বাড়ছে উদ্বেগ

খুলনায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড

খুলনায় যুবদল নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।