সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় লঞ্চ ঘাট এলাকায় ফেন্সিডিলসহ নারী গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনায় লঞ্চ ঘাট এলাকায় ফেন্সিডিলসহ নারী গ্রেফতার

খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের ৫ নং ঘাট এলাকার গ্রীণল্যান্ড আবাসন এলাকার বি ব্লক থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে গ্রেফতার করেছে খুলনা ডিবি (কে এম পি) পুলিশের একটি দল।
শনিবার (২১ জানুয়ারি) ডিবি’র পরিদর্শক মোঃ শাহাজাহানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে মোসাঃ বেগম (৫৬) নামক এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, বেগম এর স্বামী মোঃ বাবুল দীর্ঘদিন ধরে ৫ নং ঘাট অঞ্চলের নারী মাদক-ব্যবসায়ী ” মাফিয়া” এর সাথে সম্পৃক্ত ছিল। মাদক সরবরাহ, বিক্রি ও মজুতের কাজে প্রতিনিয়ত সহায়তা করতেন তিনি।

বিশেষ সূত্রে জানা যায়, ডিবির অভিযানের তথ্য পেয়ে মাদকের মূলহোতা মাফিয়া ওরফে মাফি ও সহযোগী বাবুল দ্রুত পলায়ন করে। পরে চিরুনী অভিযান চালিয়ে বেগম-বাবুল’র ঘর থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদক আইনে প্রচলিত মামলা দায়ের করে আসামীকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ডিবি পরিদর্শক মোঃ শাহজাহান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

অনলাইন প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

পরীমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।