সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি মাদক, ডাকাতি ও মারামারিসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) খুলনা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় মিস্ত্রিপাড়া খালপাড় এলাকা থেকে মো. লিটন শেখ (৩৮) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি বানিয়াখামার এলাকার চৌধুরী গলি বাইলেন, রসুলবাগ মসজিদ গলির বাসিন্দা।

পুলিশ জানায়, জিআর-১৭৭/২৩ নম্বর মামলায় এবং খুলনা থানার মামলা নং-০১(০৬)২৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়ের করা মামলার গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।

খুলনা সদর থানার এসআই (নিরস্ত্র) মো. মিয়ারব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

পুলিশের অপরাধ তথ্যভান্ডার (সিডিএমএস) পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত লিটন শেখের বিরুদ্ধে খুলনাসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মারামারি ও মাদকসংক্রান্ত মোট ৮টি মামলা রয়েছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।