সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় মাদক, চুরি, দস্যুতাসহ ২২ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় মাদক, চুরি, দস্যুতাসহ ২২ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার

মাদক, চুরি, দস্যুতাসহ বিভিন্ন অপরাধে ২২টি মামলার আসামি সাদ্দাম ওরফে মারুয়া সাদ্দামকে (৩৬) গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে খুলনা সদর থানার ময়লাপোতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে খালিশপুর থানা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কেএমপি জানায়, সাদ্দাম খালিশপুর থানার একটি মামলায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারায় এবং সোনাডাঙ্গা থানার একটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সাদ্দাম ওরফে মারুয়া সাদ্দামের বিরুদ্ধে মাদক, চুরি, দস্যুতাসহ বিভিন্ন অপরাধে মোট ২২টি মামলার তথ্য পাওয়া গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় তাঁতীদলের নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

খুলনায় আশিক বাহিনীর শুটার জনি অস্ত্রসহ গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: খুলনায় শফিকুর রহমান

খুলনার ফুলবাড়িগেটে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত ককটেল

আজকের শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধার : কেসিসি প্রশাসক

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন অপসারণের নির্দেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।