সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় ছেলে কারাগারে | চ্যানেল খুলনা

খুলনায় মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় ছেলে কারাগারে

খুলনার রূপসায় মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় মাসুম বিল্লাহ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আমলি আদালত রূপসার বিচারক অপূর্ব বালা তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার রাতে মাসুম বিল্লাহকে রূপসা উপজেলার রামনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার সামসুল হক ও সাহারা বানু দম্পতির ছেলে।

সাহারা বানু জানান, ২০১৩ সালে বড় ছেলে মাসুম বিল্লাহ মায়ের ভরপোষণ দেওয়ার কথা বলে ১৬ কাঠা জমি নিজের নামে লিখে নেন। এর পর থেকে মায়ের ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন মাসুম। প্রায় সময় তাঁকে মারধর করা হতো। আত্মীয়স্বজন ও আপন ভাই-বোনদের বাড়িতে ঢুকতে পর্যন্ত দিতেন না তিনি। মাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য চাপ দিতেন ছেলে। উত্তরে তিনি স্বামীর ভিটা থেকে কোথাও না যাওয়ার সিদ্ধান্ত ছেলেকে জানিয়ে দেন।

সাহারা বানু আরও জানান, এরই ধারাবাহিকতায় ১ জানুয়ারি সকাল ১০টার দিকে সাহারা বানুকে গলা ধরে ঘর থেকে বের করে এলোপাতাড়ি মারপিট করেন ছেলে। এ সময় ছেলের স্ত্রীও তাঁর চুলের মুঠি ধরে মারধর করতে থাকেন। একপর্যায়ে ঘরের ভেতর প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ৩ হাজার টাকা লুট করে নেন ছেলের স্ত্রী খাদিজা আক্তার পপি। এসময় আহত সাহারা বানুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। থানায় বিষয়টি জানানো হলে তাঁকে মেরে ফেলার হুমকিও দেন মাসুম।

এ ঘটনায় সাহারা বানু গত ৫ ফেব্রুয়ারি আদালতে মামলার আরজি করেন। আদালত রূপসা থানাকে মামলাটি গ্রহণ করে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের আদেশ দেন। গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে সাকালে আদালতে প্রেরণ করে পুলিশ। সকালে আদালত প্রাঙ্গণে মা সাহারা বানু গেলে সেখানেও তাঁকে হত্যার হুমকি দেন মাসুম বিল্লাহ। এর আগেও দুইবার তাঁকে মারধর করা হয়।

সূত্র: দৈনিক আজিকের পত্রিকা

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা টোল প্লাজা থেকে জাহিদুল গ্যাংয়ের সদস্য আটক

সরকার সব সময় জনগণের পাশে থাকতে চায় : আলি আসগার লবি

খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

খুলনার নতুন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ প‌দে ২৭ প্রার্থী চূড়ান্ত

খুলনায় নারীদের মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র বাস্তবায়ন ও অবহিতকরণের লক্ষ্যে কর্মশালা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।