সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় মহিলা আ’লীগ নেত্রী লিভানা গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় মহিলা আ’লীগ নেত্রী লিভানা গ্রেপ্তার

খুলনা মহানগর মহিলা লীগের সহ-সভাপতি লিভানা পারভীনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার (১১ মে) দুপুরে নগরীর পূর্ব বানিয়াখামার বিকে মেইন রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লিভানা পারভীন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। নিয়ম লংঘন করে নিজ, জামাইসহ একাধিক স্বজনের নামে ওএমএস ও টিসিবির ডিলারশিপ গ্রহণসহ বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও তার ওপর ক্ষুব্ধ ছিলেন।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম জানান, গতবছর ১৬ জানুয়ারি নগরীর রয়েল মোড়ে ‘ফ্যাশান জোন বাই লিন্ডা’ নামের দোকানে চাঁদার দাবিতে ভাংচুর ও লুটপাট চালানো হয়। এই মামলায় লিভানা পারভীনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।