সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বিভিন্ন অপরাধে চারজন গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় বিভিন্ন অপরাধে চারজন গ্রেপ্তার

খুলনায় বিভিন্ন অপরাধে চারজনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিভিন্ন থানা। বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে দুজন সাজাপ্রাপ্ত আসামি এবং দুজন মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন।

কেএমপি সূত্রে জানা যায়, খানজাহান আলী থানা-পুলিশ বুধবার রাত ১২টা ২০ মিনিটে শিরোমনি বাজার এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি তরুন কুমার পালকে গ্রেপ্তার করে। তিনি গিলাতলা এলাকার মৃত অধির কুমার পালের ছেলে। পারিবারিক অধ্যাদেশের ১৬(৩)(বি) ধারায় দায়ের করা মামলায় তার তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছিল। পরে তাকে আদালতে পাঠানো হয়।

একই দিন দুপুর ১২টার দিকে শিরোমনি বাজার এলাকা থেকে মো. হারুনার রশীদ ওরফে হারুন (৪৪) নামে আরেক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে খানজাহান আলী থানা-পুলিশ। তিনি শিরোমনি পূর্বপাড়া এলাকার মো. আব্দুস সামাদ খন্দকারের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১০(ক) অনুযায়ী মামলায় তার ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছিল।

এদিকে, ১৬ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে খুলনা সদর ফাঁড়ির পুলিশ ৪ নম্বর ফুডঘাট বিআইডব্লিউটিএ ঘাটের সামনে পাকা রাস্তা থেকে ৬০০ গ্রাম গাঁজাসহ জয়দেব অধিকারী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি বটিয়াঘাটা উপজেলার সুরখালী এলাকার মৃত গোপাল অধিকারীর ছেলে। কেএমপি জানায়, তার বিরুদ্ধে মাদক ও চুরিসহ নয়টি মামলার তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা ৫ মিনিটে খালিশপুর থানা-পুলিশ বৈকালী মোড়ের পাকা রাস্তা থেকে সাদা কাগজে মোড়ানো দুই পুরিয়া গাঁজাসহ রুহুল আমিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি সোনাডাঙ্গা থানার মেলার মাঠ মন্দিরের ঘাট, মল্লিক রোড এলাকার খোকন শেখের ছেলে।

কেএমপি জানায়, এ ঘটনায় রুহুল আমিনকে আদালতে নেওয়া হলে সংক্ষিপ্ত বিচারে আদালত তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেএমপি কমিশনারের সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব: আজিজুল বারী হেলাল

খুলনায় মাদক, চুরি, দস্যুতাসহ ২২ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার

খুলনায় ডেঙ্গু ও হামের উপসর্গে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৪৪৯

খুলনায় হানি ট্র্যাপের ফাঁদ, টার্গেটে বিত্তশালী ও প্রভাবশালীরা

সন্ত্রাস দমনে ‘ক্রসফায়ার’-এর প্রয়োজন নেই: খুলনায় আইনমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।