সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বাড়ির মালিকের লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনায় বাড়ির মালিকের লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

খুলনা নগরীতে বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়ির মালিকের লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামের এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় আহত হওয়ার পর রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক মজলিস খান ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে আটক করেছে সোনাডাঙ্গা থানা-পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নগরীর বসুপাড়া বকুলতলা শতরুপার মোড় এলাকায় বাড়িভাড়া নিয়ে মজলিস খানের সঙ্গে ভাড়াটিয়া রকিবুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মজলিস খান তাঁর হাতে থাকা লাঠি দিয়ে রকিবুলের মাথায় আঘাত করেন।

এতে গুরুতর আহত হয়ে রকিবুল মাটিতে পড়ে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মিরাজ খান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বাড়ির মালিক মজলিস খান ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় ৯ মাসে ৬৮ খুন, গুলি-চাঁদাবাজি-ছিনতাইয়ে বাড়ছে উদ্বেগ

খুলনায় টাকা চুরির অপবাদে তরুণকে পিটিয়ে হত্যা, দুই আসামি গ্রেপ্তার

খুলনায় বাসা ভাড়ার প্রলোভনে গৃহকর্ত্রীকে অচেতন করে স্বর্ণালঙ্কার লুট

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

কেসিসির দুই ট্রাকের মাঝে চাপা পড়ে চালক নিহত

খুলনায় বর্জ্য থেকে উৎপাদন করা হবে সার- বিদ্যুৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।