সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ধান কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ | চ্যানেল খুলনা

খুলনায় ধান কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

খুলনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তেরখাদা এলাকার বাসিন্দা ইকরাম শেখের ছেলে নুর আলম (৫৬) নিহত এবং অন্তত চার পাঁচ জন আহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে জেলার তেরখাদা উপজেলার ৬ নং মধুপুর ইউনিয়নের মধুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটাকে কেন্দ্র করে শহিদুল গ্রুপ ও সাইফুল গ্রুপের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়।

সংঘর্ষে সাইফুল গ্রুপের নুর আলম (৫৬) নিহত হন। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন, মো. হিজমুল্লাহ সোহেল রানা (৪০), নূরের শেখ (৫৫), মুসা শেখ, মফিজুর রহমান (৪৫) ও আলী হুসাইন।

আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শহিদুল ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩৪ ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

খুলনা সদর থানার ইউনিট, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা ˆবঠক

এমইউজের দ্বিবার্ষিক নির্বাচন ৬ সেপ্টেম্বর

তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।