সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত | চ্যানেল খুলনা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

খুলনা নগরীর কাশেম নগর সড়কে আসাদুজ্জামান জনি (২৭) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ অক্টোবর) বিকাল আনুমানিক ৪ টার দিকে এ ঘটনা ঘটেছে।

আহত জনি ওই এলাকার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে। তিনি বটিয়াঘাটায় জিএমআই গ্যাস কোম্পানিতে অপারেটর হিসেবে কাজ করেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তিনি আশঙ্কামুক্ত।

আহত জনি জানায়, ঘটনার সময় তিনি বাড়ির সামনে সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কালো রঙের একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসে। তাদের মুখে মাস্ক পরা ছিল। কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। গুলিটি তার কোমরের ডান পাশের নিচের দিকে লাগে।

পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

তবে কারা এ হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, কাশিমনগরে জনি নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। কারা এ ঘটনায় জড়িত, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির দুই ট্রাকের মাঝে চাপা পড়ে চালক নিহত

খুলনায় বর্জ্য থেকে উৎপাদন করা হবে সার- বিদ্যুৎ

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের অন্যতম সহযোগী জয়নাল ২৭ বছর পর গ্রেপ্তার

খুমেকে স্বাচিপ নেতাকে দায়িত্ব দেওয়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।