
খুলনা মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় ৪২ জনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এ সময় চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) কেএমপির আটটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


