সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৯ মে) সকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও ভূমিভবন থেকে সারাদেশে একযোগে ভূমিসেবা মেলা উদ্বোধন করেন। খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়।

খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ৩৮ জনের মাঝে ভূমি অধিগ্রহণের প্রায় তিন কোটি টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করেন।

এর আগে মেলা উপলক্ষ্যে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ শ্রেণি-পেশার জনগণ অংশ নেন।

তিন দিনব্যাপী ভূমিসেবা মেলায় তাৎক্ষণিকভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে সার্বিক সহায়তা প্রদান, ই-নামজারির আবেদন দাখিলে সহায়তা করা এবং নামজারি প্রক্রিয়া সম্পন্নকরণে সহায়তা করা হবে। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে সরবরাহ করা, অনলাইনে মৌজাম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা বিষয়ে অবহিত করা, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ চেক সরাসরি মেলা থেকে প্রদান, গণশুনানীর মাধ্যমে ভূমিসেবা সংক্রান্ত যেকোন অভিযোগ গ্রহণ এবং যথাযথ প্রক্রিয়ায় দ্রুত সমাধান করা হবে ও ভূমি সংক্রান্ত যেকোন বিষয়ে সেবাগ্রহীতাদের পরামর্শ প্রদান করা হবে এবং একইসাথে জনসাধারণের পরামর্শ গ্রহণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

খুলনায় জামায়াতের ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খালিশপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

মাদকবিরোধী দিবসে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা

এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র জরুরি গণবিজ্ঞপ্তি

৩৬ জুলাই গণঅভ্যুত্থান এর ২য় বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।