সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় তিন অপহরণকারী গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনায় তিন অপহরণকারী গ্রেফতার

খুলনায় মোঃ মুস্তাসিম বিল্লাহ (২৪) নামে এক তরুণকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল মঙ্গলবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অপহরণকারীরা হল রমজান আকন (২৮), ফেরদাউস (৩০) ও মনিরুজ্জামান (২৪)।

জানা গেছে, গত ৩ অক্টোবর দুপুর দেড়টার দিকে সাতরাস্তার মোড় গরীবে নেওয়াজ ক্লিনিকের সামনে থেকে মোঃ মুস্তাসিম বিল্লাহ (২৪) নামের এক তরুণকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণের পর তাকে হত্যার ভয় দেখিয়ে নগদ ২৪ হাজার টাকা ও পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে ৫৬ ডলার হাতিয়ে নেয় অপহরণকারীরা। পরে আরও ৫ লাখ টাকা দাবি করে তারা। ভিকটিম টাকা দিতে অস্বীকৃতি জানালে অপহরণকারীরা তাকে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে জীবনের ভয়ে মুস্তাসিম তাদের দাবির সঙ্গে আপস করলে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়।

এঘটনায় ভুক্তভোগী মুস্তাসিম মঙ্গলবার খুলনা সদর থানায় মামলা দায়ের করেন।

এর আগে অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশ গত রাত সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকার পশ্চিম বানিয়াখামারে অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে আটক করে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

দিঘলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।