সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় তাঁতীদলের নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা | চ্যানেল খুলনা

খুলনায় তাঁতীদলের নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

খুলনা মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরের রায়েরমহল বড় মসজিদের পেছনে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান হিল ক্যান্টিনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হুমায়ুন কবির তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হুমায়ুন কবিরের স্বজন সৈয়দ দিদারুল করিম বিপ্লব দাবি করেন, ছাত্রনেতা আরাফাত ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর হামলা করে। তারা তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হুমায়ুন কবিরের স্বজনরা।

এ বিষয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) ডিসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে অপরাধীদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় আশিক বাহিনীর শুটার জনি অস্ত্রসহ গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: খুলনায় শফিকুর রহমান

খুলনার ফুলবাড়িগেটে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত ককটেল

আজকের শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধার : কেসিসি প্রশাসক

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন অপসারণের নির্দেশ

পাসের হারে ঢাকা শীর্ষে, পিছিয়ে খুলনা অঞ্চলের যশোর ও বরিশাল বোর্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।