সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় তাঁতীদল নেতা হত্যা মামলায় ন্যাটা রনি গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় তাঁতীদল নেতা হত্যা মামলায় ন্যাটা রনি গ্রেপ্তার

খুলনার খালিশপুরে তাঁতীদল নেতা সোনা মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো: রনি ওরফে ন্যাটা রনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে বাগেরহাট জেলার সদর থানাধীন বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন একটি বাস কাউন্টারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সোনা মিয়া হত্যা মামলার সন্দেহভাজন আসামি মো: রনি ওরফে ন্যাটা রনি।

হত্যাকাণ্ডের পর থেকে সে পালিয়ে বিভিন্নস্থানে অবস্থান করে। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৬ জানতে পারে এ মামলার সন্দেহভাজন আসামি ন্যাটা রনি বাগেরহাটে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাগেরহাট সদর থানাধীন বাসস্টান্ড ট্রাফিক মোড় সংলগ্ন মিঠুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া রনির বিরুদ্ধে হত্যাসহ ৬ মামলা বিচারাধীন রয়েছে। তাছাড়া খালিশপুর থানা এলাকায় তার বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।