সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ডিবির অভিযানে সন্ত্রাসী ব্লেড বাবু গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় ডিবির অভিযানে সন্ত্রাসী ব্লেড বাবু গ্রেপ্তার

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী ব্লেড বাবুকে গ্রেফতার করা হয়েছে। লবণচরা থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ডিবির সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জানুয়ারি দিবাগত ভোর রাত সাড়ে ৪টার দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন হোল্ডিং নং- ৫০, পশ্চিম বানিয়া খামার মেইন রোডস্থ জনৈক সৈয়দ সাখাওয়াত আলী-এর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ি থেকে মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী মোঃ সুমন বাবু ওরফে ব্লেড বাবু (২৬) কে গ্রেপ্তার করা হয়। সে সদর থানাধীন মহিরবাড়ি খালপাড় এলাকার আব্দুল রব সরদারের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত মামলা সংক্রান্তে ঘটনার সত্যতা স্বীকার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।