সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৭টায় সার্কিট হাউজে | চ্যানেল খুলনা

খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৭টায় সার্কিট হাউজে

খুলনায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিসভা বুধবার (২০ মে) সকালে জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, খুলনায় ঈদ-উল-আযহা নামাজের প্রধান জামাত সকাল সাতটায় সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল আটটায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল নয়টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল সাতটায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সার্কিট হাউজ ময়দানে ও টাউন জামে মসজিদে পর্দা রক্ষা করে মহিলাদের জন্য পৃথক ঈদের জামাতের ব্যবস্থা থাকবে। ঈদের দিন সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা ও ঈদ মোবারক খচিত পতাকা দ্বারা সজ্জিত করা হবে। সড়ক ও নৌপথে ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের টহল কার্যক্রম বৃদ্ধি করবে। মহাসড়কে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ট্রাক চলাচল বন্ধ থাকবে এবং নৌপথে ২৭ মে থেকে ৬ জুন পর্যন্ত বালুবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।

ঈদের দিন সকল সরকারি হাসপাতাল, এতিমখানা, সরকারি শিশুমনি নিবাস, কারাগার, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, দুস্থ কল্যাণ কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে হবে যাতে ঈদের নামাজে কোনো বাধা সৃষ্টি না হয়। ঈদ উপলক্ষ্যে নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয় পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, গতবছরের ন্যায় এবারও পবিত্র ঈদ-উল-ফিতর আনন্দময় ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ঈদের সকল প্রস্তুতি রয়েছে। ঈদ হলো :- ধর্মীয় অনুষ্ঠান, আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ঈদ আনন্দ উপভোগ করা আবশ্যক। ঈদের আনন্দ উপভোগে সড়কে যেন কোনো যানজট সৃষ্টি না হয়, সেদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলকে দৃষ্টি রাখতে অনুরোধ করেন সভাপতি।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৭টায় সার্কিট হাউজে

খুলনায় বিএনপি কার্যালয়ে সন্ত্রাসীদের গুলি, যুবদল কর্মীসহ আহত ২

পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে

খুমেক হাসপাতালে আগুন, আহত ৫, দুই নার্স আইসিইউতে

খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।