সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় বিএনপি কার্যালয়ে সন্ত্রাসীদের গুলি, যুবদল কর্মীসহ আহত ২ | চ্যানেল খুলনা

খুলনায় বিএনপি কার্যালয়ে সন্ত্রাসীদের গুলি, যুবদল কর্মীসহ আহত ২

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে যুবদলের কর্মী মো. মাসুম শেখ (৩০) ও তার শ্যালক জাহিদ হোসেন (২৫) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টায় দিকে জলমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের ভেতরে ঘটনাটি ঘটেছে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুটিমারি বাজার সমিতির সভাপতি ও যুবদল কর্মী মাসুম শেখ কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য মো. পারভেজ (৩৪) মোটরসাইকেলে এসে কার্যালয়ে প্রবেশ করে কথোপকথনের একপর্যায়ে উত্তেজিত হয়ে মাসুমকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম রাউন্ডের গুলিটি তার কোমরের নিচে ডান পাশে বিদ্ধ হয়। পরে দ্বিতীয় রাউন্ড গুলিতে মাসুমের শ্যালক জাহিদ হোসেনের শরীরে বিদ্ধ হয়েছে।

ওসি সৈয়দ মোশাররফ হোসেন জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, মাসুম শেখ পুটিমারি বাজার সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আশিক গ্রুপ নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে বেশ কিছুদিন যাবত সন্ত্রাসী এই বাহিনীর সদস্যরা ওঁত পেতে ছিল বলে ধারণা করছে স্থানীয়রা। গুলিবিদ্ধ দুইজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের কয়েকটি টিম অভিযানে রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৭টায় সার্কিট হাউজে

খুলনায় বিএনপি কার্যালয়ে সন্ত্রাসীদের গুলি, যুবদল কর্মীসহ আহত ২

পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে

খুমেক হাসপাতালে আগুন, আহত ৫, দুই নার্স আইসিইউতে

খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।