সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা সাংবাদিক ইউনিয়নের বিবৃতি | চ্যানেল খুলনা

খুলনা সাংবাদিক ইউনিয়নের বিবৃতি

খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য, দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল আহমেদ হার্ট ও কিডনি সমস্যার কারণে অসুস্থ অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ সোমবার তাঁর এনজিওগ্রাম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) যুগ্ম সম্পাদক, সময় টিভি’র ক্যামেরা পারসন নেয়ামুল হোসেন কচি’র সহধর্মিনী মোসাম্মাৎ পান্নায়ারা বেগম অসুস্থ অবস্থায় ডা. শামসুন্নাহার লাকির ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। গতকাল রবিবার সকালে তার ইউটেরাস অপারেশন সম্পন্ন হয়েছে।
এছাড়া খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক তথ্য’র বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি’র শিশুপুত্র শেখ জারিফ শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি নিজ বাসাতেই আছেন।
এদিকে অসুস্থ সদস্য, যুগ্ম সম্পাদকের সহধর্মিনী ও প্রচার সম্পাদকের শিশুপুত্রের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি প্রদান করেছেন কেইউজে’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর ও মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

খুলনার দুই প্রবীণ সাংবাদিক কাজী আমানুল্লাহ ও পান্নার মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।