সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা সাংবাদিক ইউনিয়নের চিকিৎসা সহায়তা চেক প্রদান সভা | চ্যানেল খুলনা

খুলনা সাংবাদিক ইউনিয়নের চিকিৎসা সহায়তা চেক প্রদান সভা

৯ জুলাই শনিবার বেলা এগারটায় খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাংবাদিকদের চিকিৎসা সহায়তা চেক প্রদান করা হবে। এ উপলক্ষে হুমায়ূন কবির বালু মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক উপস্থিত থাকবেন। সন্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিরজনকের ভ্রাতুষ্পুত্র ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা প্রেসক্লাব সভাপতি এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুখ আহমেদ। অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ সকলে আমন্ত্রিত। এবার ৩২ জন সাংবাদিক মোট ১৭ লাখ ৫০ হাজার টাকার অনুদান পাচ্ছেন।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।