সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক করোনায় আক্রান্ত | চ্যানেল খুলনা

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক করোনায় আক্রান্ত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা ও খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিসের আরও দুইজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।

ডা. রাশেদা সুলতানা জানান, নমুনা পরীক্ষায় শুক্রবার তার করোনা শনাক্ত হয়। এছাড়া তার কার্যালয়ের সহকারী প্রধান কর্মকর্তা জোবায়ের হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা এসএম জাহাতাব হোসেনেরও করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তারা সবাই বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজা সেকান্দার বলেন, নমুনা পরীক্ষার পর শুক্রবার আরএমও মিজানুর রহমান করোনা শনাক্ত হন। তার শরীরের অবস্থা ভাল থাকায় সতর্ক অবস্থানে নেওয়া হয়েছে।

খুলনার সিএসএস আভা সেন্টারে দায়িত্ব পালনকারী আরও একজন চিকিৎসক শুক্রবার করোনা পজিটিভ হয়েছেন বলে তিনি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

খুলনায় গত ২৪ ঘণ্টা হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

হামের জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্টের ছয় মাসের কর্মসূচি শুরু

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।